অসীম দয়াময়
- ইয়াছিন ভূঁইয়া
তোমার রহমের নেই তো পরিসীমা,
তুমি অসীম দয়াবান;
আকাশ, জমিন, গ্রহ-তারা
তব নামে গায় গান।
তুমি আল্লাহ মহান
রহীম ও রহমান,
সকল মাখলুক জপে
তোমারই শান।
তুমি মালিক, তুমি খালিক
তুমি প্রভু মহা মহিয়ান;
তোমার দয়ায় তুমি করেছো সৃজন
সুন্দর এই তামাম জাহান।
তোমার নিয়ামত প্রতি নিয়ত
করছো মোদেরে দান।
এই দুনিয়ায় আমি যেদিকেই তাকাই
দেখি সবি করুণা তোমার;
নদী ভরা জল, মাঠ ভরা ধান
সবই তো প্রভু, তোমারই দান।
দোয়েল, কোয়েল, ময়না, কোকিল
তোমারই নামে গায় গান।
০৯-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।